আমাদের চারপাশে যা কিছু নিয়মিত ঘটে, তা দেখে দেখে আমরা এতটাই অভ্যস্ত হয়ে যাই যে, আর সেই সব ঘটনা আমাদের মনে নতুন করে কোন চমক জাগায় না৷ কিন্তু অতীত, ভবিষ্যত অথবা অন্য মাত্রার অদেখা কোন ঘটনা, যা কিছু আমাদের প্রচলিত ধ্যান ধারণাকে চ্যালেঞ্জ করে—তা কোনভাবে আমাদের সামনে এলে শিহরিত হতে হয় বইকি! রহস্য -রোমাঞ্চ, অলৌকিক কিমবা কল্পবিজ্ঞানের আধারে নির্মিত মোট এক ডজন গল্পকে বুকে নিয়ে পাঠকের দরবারে হাজির হতে চলেছে “এক ডজন আলো আঁধারি”৷ মনজগতের গহীন অন্ধকার যেমন অতলস্পর্শী অনুভূতির ছোঁয়া দেয়, তেমনই সেই আঁধারের পথ-প্রান্তে কখনো বা দেখা মেলে নতুন আলোর—নতুন জীবন দর্শনের৷ তাই তো এই উপাখ্যানগুলির সমন্বয়ের নামে মিশে আছে আলো এবং অন্ধকার দুই-ই৷
| Weight | 0.25 kg |
|---|---|
| Dimensions | 30 × 2 cm |
| binding | Hardcover |
| language | Bengali |
| publisher | Book World Publication |
| writer | Utso Bhattacharyya |






There are no reviews yet.