গোলাম রসুলের কবিতা ও পাঠকের সঙ্গে তার সম্পর্ক’কে ব্যাখ্যা করতে গেলে অদ্ভুত এক কুহকের সামনে দাঁড়িয়ে বিমূঢ় হয়ে পড়তে হয়। রোঁলা বার্ত যেটিকে ‘থার্ড-মিনিং’ হিসাবে উল্লেখ করেছেন – ঠিক যেন সেখানেই প্রোথিত রয়েছে গোলাম রসুলের কবিতার আবেদন। একটি ‘টেক্সটের’ প্রথম স্তরের ‘ইনফরমেশন’ ও দ্বিতীয়-স্তরের ‘নিও-সেমিওটিক্স’ পেরিয়ে তৃতীয় স্তরে ‘সিগনেফায়েড’ও ‘অপ্রাসঙ্গিক’ হয়ে পড়ে, বার্তের মতানুসারে। গোলাম রসুলের কবিতার কাছে এসে দাঁড়ালে পাঠকের এই অনুভূতি হতে বাধ্য। এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ ও ঘাতক উপাদান রয়েছে গোলাম রসুলের কবিতায়। সময়কে নিয়েই সময়ের যাত্রা কবির। সেখানে বিস্ময়ের ছায়াতেই বিশ্রাম। গোলাম রসুলের মতো কয়েকজন কবি একটি ভাষার একটি কালখণ্ডের মধ্যে আসেন, যাঁরা এই ধারণাটিকে ছিঁড়েখুঁড়ে দেন; কোনও লেখাকে চূড়ান্ত একটিমাত্র সিগনেফায়েড প্রদান করার পরিবর্তে একাধিক বা অসংখ্য প্রবেশদ্বারের সন্ধান দেন তাঁরা।
| Weight | 0.6 kg |
|---|---|
| Dimensions | 30 × 10 × 2 cm |
| binding | Hardcover |
| language | Bengali |
| publisher | KOCHIPATA |
Harry Potter and the Philosopher's Stone
MANCHITRE DABAR CHAKK 





There are no reviews yet.