তারায় ভবা আকাশে সুদূরের কোন একটি তারা আপাত দৃষ্টিতে যত ক্ষুদ্র দেখায় তাকে জানতে চেষ্টা করলে বোঝা যায় ওই ক্ষুদ্র আলোক বিন্দুর মধ্যে গোপন রয়েছে কত বিশালতার, কত না দীর্ঘ পথের সঙ্কেত। সাহিত্য জগতের নিয়মও বোধহয় অনেকটা তেমনই। যা আপাত দৃষ্টিতে নবীন তার যাত্রা শুরু হয়ত বহুদিন আগেই, শুধু অপেক্ষা ছিল আমাদের দৃষ্টি আকর্ষণের। সেভাবেই সাহিত্য মহলে সৌরভ আচ্য-র মোহিনী মন্থন, কাল মঞ্জীর, অষ্টক, অষ্টক ২ নজর কেড়েছিল সকলের। প্রেমে অপ্রেমে, খোলস-ও পাঠকমহলে সমাদৃত। কিন্তু পেশায় অধ্যাপক এবং নেশায় লেখক সৌরভ আঢ্য-র সাহিত্য জগতে হাতে খড়ি স্কুল জীবনেই। তাঁর লেখা অজস্র ছোট গল্প বারে বারে সমৃদ্ধ করেছে স্কুল ও কলেজের নানান পত্রিকা এবং তা পূর্ণতা লাভ করে পশ্চিমবঙ্গ ছাত্র-যুব উৎসবে (২০০৮) রাজ্যস্তরে ছোট গল্প লেখার প্রথম স্থান অধিকারের মাধ্যমে। তারপর বিভিন্ন নামী দামি প্রকাশনার গল্প সংকলনে, ই-বুক এবং অডিও স্টোরিতে। গল্পগুলি গল্পপ্রেমীদের মনোহরণ করেছে বারংবার। কথায় বলে লেখকের পরিচিতি দুই মলাটের ভেতরে থাকে। আপনাকেও জানাই সেই পরিচয়পর্বের জন্য সাদর আমন্ত্রণ।
| Weight | 0.25 kg |
|---|---|
| Dimensions | 30 × 10 × 2 cm |
| binding | Paperback |
| publisher | Readers Express |
| language | Bengali |
| writer | Sourav Adhya |
Aparthibo
SILABATI UPATWAKAR LOKAOTO PRATNAJIBON 





There are no reviews yet.