খাবার নিয়ে কিছু একটা করলে কেমন হয়? কথাটা মীর আফসার আলীর মাথায় অনেকদিন ধরেই ঘুরছিল। রেডিয়োর জগতে কালপুরুষ, অভিনেতা, নিজস্ব ব্যান্ডে লিড-সিঙ্গার … বহু পরিচয় তাঁর। কিন্তু তারপরেও কিছু যেন একটা বাকি ছিল। আসলে শুধুমাত্র খাবার নিয়ে খাদ্যরসিকদের জন্য অনুষ্ঠান বাংলায় বড়োই বিরল। তা, মাথায় যখন এসেছে, শুধুমাত্র বসে থাকার মানুষ তিনি নন। তাঁর অভিন্নহৃদয় বন্ধু হলেন সুনন্দ ব্যানার্জী, বহুজাতিক সংস্থায় দায়িত্বপূর্ণ পদ সামলানোর পাশাপাশি তিনি সামলান কলকাতার অগ্রগণ্য বিরিয়ানির রেস্তরাঁ। কিন্তু সমস্যা হল, খাবারের গল্পটা বলবে কে? অনুষ্ঠানের নাম ততদিনে ভাবা হয়ে গেছে— ফুডকা। যেমন মেজকা, সেজকা হন— ফুডের জগতে সবজান্তা এই অনুষ্ঠানের নাম ফুডকা। কিন্তু ফুডকা কে হবে? মীরের সঙ্গে আমার পরিচয় একটি কাগজের দ্বারা আয়োজিত ফুডট্রেলে।
| Weight | 0.25 kg |
|---|---|
| Dimensions | 30 × 10 × 2 cm |
| writer | Indrajit Lahiri |
| publisher | BOOKFARM |
Tintin Coffee Mug
Paschimer Harano Album 





There are no reviews yet.