অনিমেষ বৈশ্য আদতে সংবাদিক হওয়ায় জীবনকে দেখেছেন ঈগলের দৃষ্টিতে। কিন্তু জীবন কুড়িয়েছেন চড়াই-ফিঙে-শালিখ হয়ে। নানা ঘটনার দাগ সযত্নে পুষেছেন মনে। কিছু সত্যিকে আবার উড়িয়ে দিয়েছেন ফুৎকারে, আকাশেবাতাসে। ফাঁকতালে খুঁজে পেয়েছেন নিজের হারানো দিন, নিজের জন্য জমিয়ে রাখা নিজেরই বিস্ময়!
এখানেই এই বই পাঁচটা গদ্যের বইয়ের চেয়ে আলাদা। রোজনামচার কথাকেই কালিকলমে ডুবিয়ে সাহিত্যের রং দেওয়া হয়েছে। যে চোখে খবর দেখেছেন সেই চোখেই তুলে এনেছেন প্রেম, বিরহ, না পাওয়া আর হেলায় হারানোকে। খবরের কাগজ ও ফেসবুকে প্রকাশিত তাঁর বিভিন্ন লেখা মিলিয়ে তৈরি হয়েছে এই গদ্যসংগ্রহ, যার গায়ে লেগে আছে মাটির গন্ধ ও ভালোবাসা।
Namah Shivay
Satyabratar Diary 




There are no reviews yet.