বাস্তব, আবেগ, কল্পনার সূক্ষ্মতম প্রকাশ যে মাধ্যমটির মধ্যে দিয়ে আমরা প্রকাশ করি তা হল কবিতা। কবিতা আসলে একই অঙ্গে বহুরূপ! একটি কবিতার শরীরকে ভাঙলে তার জঁর আবিস্কার করা যায়। বিদ্রোহ, দেশপ্রেম, ইতিহাস, রোম্যান্সধর্মী, শিশুতোষ, প্রকৃতি প্রেম, পূজা; অসংখ্য তার রূপ!
একেকটি কবিতা একেকটি গল্প। কোথাও নিহিত থাকে উপন্যাসের বীজ!
কবি কাবেরী রায়চৌধুরীর অনেক গল্প ও উপন্যাসের জন্মের আঁতুরঘর এই কবিতা। যে ভাবনা অতি সূক্ষ্মস্তরে কবিতার রূপ পেয়েছিল, ধীরে ধীরে তা কাগজে ফুটিয়ে তোলার পর মনে হয়েছে একটি গল্প ঘুমিয়ে আছে শিশুর রূপ নিয়ে। তাই কখনো কখনো কোনো গল্প কবিতার মত হয়ে উঠেছে। পাঠকরা বলেন, বিদগ্ধ সমালোচকরা বলেন, “কবিতার মত গল্প/ কবিতার মত উপন্যাস!”
| Weight | 0.2 kg |
|---|---|
| Dimensions | 30 × 10 × 2 cm |
| binding | Hardcover |
| publisher | KOCHIPATA |
| language | Bengali |
SIDDHIGANJER MOKAM
First Person 





There are no reviews yet.