একটি পবিত্র সুন্দর এসে বিকেলের গায়ে বসে। আলো মেখে। অজস্র ঝরনাকলম। প্রবাহিত জল। নৈঃশব্দের এই শূন্য। সঙ্গ করে। নিঃসঙ্গে আলোকিত মাধুর্য। বস্তুত এই তাঁর জাগরণ। উষ্ণতার পাশে রাখেন পশম আদর। পরম রাত্রি আসে নির্লিপ্ত কাম নিয়ে। ব্যবহৃত সবটুকু রঙ চাঁদের বিকাশে। এক একটা শব্দের মধ্যে, অসমাপ্ত বাক্যবন্ধে যে কবিতাটি পড়ে থাকে, অনস্তিত্বের ভেতরেই তার অস্তিত্ব। তাকে উদ্ধারের জন্য পাঠকের পাঠ। একটি নিজস্ব চলার রেখা। আবহমান ভেঙে। সাধু ক্রিয়াপদকে সঙ্গে নিয়ে যে ধ্রুপদীয়ানা, সেখানেই লুকিয়ে রয়েছে বিশেষ। সন্ধানে শব্দচারী-“মাংসের এই অপরূপ স্নেহ হইতে ব্যাকরণ তুলিয়া রাখি আর দেখি ভোর হইয়া গেল।” এই তাঁর আলোকের সম্ভাবনা। চিত্রকল্পে এবং কবিতার ধর্মে মেধাবী অক্ষর খুঁজে নেয় অবাক শূন্যতা। শব্দের বিশ্বে এক নতুন ভ্রামণিক। রচনা করে নান্দনিক পথের সুষমা। প্রতিটি দর্শনের মধ্যে ছবি ও সুর হয়ে ওঠে আত্মজৈবনিক। ঘুরে ঘুরে আনন্দ বাজে। শেষ পর্যন্ত সেই জীবন দেখা ও বিমূর্তে জীবনেরই কথা বলা।
| Weight | 0.25 kg |
|---|---|
| Dimensions | 30 × 10 × 2 cm |
| binding | Hardcover |
| language | Bengali |
| publisher | Purba Prakashani |
| writer | Prashanta Guha Majumder |
Pancham Baidik Pouranika Kalpa Parba Vol 2
The Innocence of Father Brown 





There are no reviews yet.