কমলগঞ্জের অভিজাত খাঁ বাড়িতে নেমে এসেছে এক কালো ছায়া। বাড়ির লোকের সামনে আচমকা বেরিয়ে আসছে একের পর এক অদ্ভুত প্রাণী, মারা যাচ্ছে পোষা প্রাণী। একের পর এক আশ্চর্য ঘটনা ঘটছে। কেউ বলে জিনের আছর হয়েছে, কারোর ধারণা কালোজাদু চলছে। কিন্তু এসব ঘটনার সঙ্গে আলিম খাঁয়ের মেয়ে নুরীর কী সম্পর্ক?
কোনও উপায়েই কাজ হচ্ছে না। দোয়া পড়ার মধ্যেই অশুভ ঘটনা ঘটল, তান্ত্রিক নিজের বাণেই অসুস্থ হয়ে পড়ল। শেষ অবধি লাল এলো তার বাবা আর গুরুদেবের সঙ্গে। যে সমস্ত লক্ষণ দেখা যাচ্ছে তা না আগে দেখেছে কেউ, না শুনেছে এমন কথা। লাল বুঝতে পারছে, সে অনেককিছুই শিখেছে বটে, কিন্তু এখানে যা ঘটছে, সেই জ্ঞান এখনও সে লাভ করতে পারেনি।
That Night: Four Friends, Twenty Years 




There are no reviews yet.