জিগলীপুরার রাজবাড়ির একটা রোমাঞ্চকর ইতিহাস আছে। সেই ইতিহাসের সঙ্গে হঠাৎ করেই জড়িয়ে পড়েছিল কয়েকজন। কী সেই ইতিহাস? কী হয়েছিল কাঞ্চনগড়ে? কেন মরিয়া হয়ে মৃত্যুর জন্যে অপেক্ষা করছিল রাধামাধব মল্লিক? কেউ কী মৃত্যুর জন্যে সত্যিই অপেক্ষা করে? এই কাঞ্চনগড়ের সঙ্গে কীভাবে মেহেন্দিপুরের বালাজি মন্দির জড়িয়ে পড়ল? কী যোগসূত্র? কেন যেতে চেয়েছিল মাহেন্দ্রানী, ধ্রুব আর আশুতোষ মেহেন্দিপুর বালাজি মন্দিরে? অবশ্য মেহেন্দিপুরের বালাজি মন্দির ছাড়াও মাহেন্দ্রানী, ধ্রুব আর আশুতোষ যেতে চেয়েছিল নিম্পাতে। নিম্পাতে যেতে গেলে দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে যেতে হয়। সহজ নয় যাওয়া। তবুও গিয়েছিল ওরা। একটা বিরাট দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল মাহেন্দ্রানী আর ধ্রুব। এই প্রথম এত বড়ো একটা ঝুঁকি নিয়েছিল ওরা। কিন্তু কী হবে শেষে? সফল হবে নাকি শেষ হয়ে যাবে ধ্রুব মাহেন্দ্রানীর এই জুটি? সব উত্তর জানতে মেহেন্দিপুরে মাহেন্দ্রানী…
| Weight | 0.4 kg |
|---|---|
| Dimensions | 30 × 10 × 2 cm |
| writer | Mahua Ghosh |
| publisher | SHOBDO PROKASHON |
ELOKESHI
Solo Aana Rupkotha 





There are no reviews yet.