সময় পাল্টেছে, প্রতিদিন একটু একটু করে পরিণত হচ্ছি আমরা। ব্যস্ততা বাড়ছে, ছোট হচ্ছে আসাদের বৃত্ত। তারই সঙ্গে পালা দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে একটাই শব্দ ‘একাকীত্ব’। একা থাকা, একা একা বেড়ে ওঠা এই শব্দগুলোর মধ্যেই আমরা জগত তৈরী করতে অভ্যস্ত হয়ে উঠছি ধীরে ধীরে। তবু ক্লান্তি আসে হতাশাকে সঙ্গী করে। ভাবনারা ছটফটিয়ে ওঠে মনের অন্ধকার কুঠুরিতে। চিন্তারা গতিপথ হারায় একটু একটু করে। আলো অআঁধারির আবছায়া অবশ করে ফেলে আমাদের মন-মস্তিষ্ক। ঠিক সেই মুহূর্তে প্রয়োজন একটা সহানুভূতিশীল স্পর্শ বা একটা মুহুর্ত, যা বদলে দিতে পারে চিন্তা ভাবনার গতিপথটাকেই। হতে পারে সে আপনার খুব কাছের কেউ বা স্বল্প পরিচিত অথবা কোনো একটা মুহূর্তই হয়ে উঠতে পারে সেই আলোর পথের দিশারী। এমনই কিছু ফিরে আসার বা বলা ভালো নিজেকে ফিরে পাওয়ার গল্প নিয়ে ‘ফেরা’।
| Weight | 0.25 kg |
|---|---|
| Dimensions | 30 × 10 × 2 cm |
| binding | Hardcover |
| language | Bengali |
| publisher | Briti Prakashani |
The Innocence of Father Brown
Namah Shivay 





There are no reviews yet.