আলো আর অন্ধকারের সমীকরণ চিরকালই বড় বিচিত্র, বড় জটিল। উদ্ভাসিত সকাল ও গহীন নিশীথের মধ্যবর্তী ধূসর অপরাধ জগতের অস্তিত্ব চিরকালই আমাদের শঙ্কিত ও বিচলিত করে। হাজারো রহস্য, অগণিত সম্ভাবনার দোলাচলে চিত্ত চাঞ্চল্য ঘটে বারংবার। ভদ্রতার মুখোশের আড়ালে থাকা সকল অপরাধী কিন্তু এই সভ্য সমাজেরই অবিচ্ছেদ্য প্রতিরূপ। বাস্তব জীবনে খাদি উর্দিধারী সত্যান্বেষীদের যতই কলঙ্কিত চরিত্রায়ন করা হোক না কেন, প্রকৃতপক্ষে তাঁদের হাতেই আইন ও বিচার ব্যবস্থার মূল দ্বায়িত্ব অর্পিত রয়েছে।
‘রহস্যের রঙ নীলাভ’ গ্রন্থে তেমনই কিছু অসমসাহসিক আইন রক্ষকের অপরাধ দমনের রোমাঞ্চকর অভিজ্ঞতা সংকলিত হয়েছে। লেখকের কল্পনার তুলিতে কেন রহস্যময় নীলাভ রঙের প্রাধান্য অধিক, তা জানতে হলে অতি অবশ্যই সংগ্রহ করতে হবে বৃতি প্রকাশনীর সাম্প্রতিক নিবেদন, ক্রাইম থ্রিলার সিরিজ– ‘রহস্যের রঙ নীলাভ’।
| Weight | 0.4 kg |
|---|---|
| Dimensions | 30 × 10 × 2 cm |
| binding | Hardcover |
| language | Bengali |
| publisher | Briti Prakashani |
RUSKIN BOND RACHANA SANGRAHA VOLUME 1
Nishi 





There are no reviews yet.