শিশু-কিশোরদের মুখে আজকাল নির্মল হাসি যেন ক্রমেই দুর্লভ হয়ে উঠছে। সেই হাসি ফিরিয়ে আনার আকাঙ্ক্ষা থেকেই এই লেখনী উঠে এসেছে। আগামী দিনের কান্ডারী এই শিশুরাই। তাই তাদের জন্য সময় দেওয়া, আনন্দ দেওয়া ও কল্পনার জগতে ডেকে নেওয়া আমাদের অন্যতম দায়িত্ব।
এই গ্রন্থে স্থান পেয়েছে ভিন্ন ভিন্ন স্বাদের গল্প। গল্পগুলোকে নো-সেন্স বা অবচেতনের লেখা বলেই অভিহিত করা যায়। কারণ, অবচেতনের গভীরেও জীবনের নানা বোধ, হাসি-কান্না, স্বপ্ন-কল্পনা, চেতনা-অচেতনা মিলেমিশে থাকে। সেইসব উপাদানকেই প্রাণবন্ত করে তোলার চেষ্টা হয়েছে এই বইয়ের প্রতিটি গল্পে। আমাদের বিশ্বাস, শিশু থেকে কিশোর—সবাই ভয়হীনভাবে এগুলো পড়ে আনন্দ পাবে।
‘কচি পাতা’-র নিবেদন পবিত্র চক্রবর্তী বিরচিত ‘শিশু কিশোর রচনা সংগ্রহ ১’।
মুদ্রিত মূল্য: ২৯৯/-
Mrityur Nipun Shilpa
Namah Shivay 





There are no reviews yet.