“…উনিশ শতকের শেষ দিকে বাংলা পেশাদারি থিয়েটারে একটা সঙ্কট দেখা দিয়েছিল। বিভিন্ন কারণে থিয়েটার দলগুলো দর্শক টানতে তেমন সফল হচ্ছিল না। প্রতিযোগিতায় থাকতে হলে শুধু ভালো অভিনয় নয়, সঙ্গে কৌশলও নিতে হবে। তিনি উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বসুমতী প্রকাশনার বই থিয়েটারের দর্শকদের উপহার দেওয়া আরম্ভ করলেন। যদিও ন্যাশনাল থিয়েটার আগে থিয়েটারের টিকিটের সঙ্গে রুমাল, সাবান, কয়লার ঝুড়ি— এ সব উপহার দিত কিন্তু বই উপহারের লোভ দেখিয়ে দর্শক টানবার এই কৌশল ছিল একেবারেই অভিনব। বসুমতী এই উপলক্ষে রঙ্গালয়ের উপহার সিরিজের বই প্রকাশও আরম্ভ করে দিল। থিয়েটার দেখার সঙ্গে ফাউ বই পাওয়ার লোভে রাতারাতি মিনার্ভায় দর্শক সমাগম বেড়ে গেল। প্রতিযোগিতায় টিঁকে থাকবার জন্য ক্লাসিক থিয়েটারও টিকিটের সঙ্গে বই উপহার দিতে আরম্ভ করলো। এই রেষারেষিতে কিন্তু ক্লাসিক আর্থিক সঙ্কটে পড়ে গেল।
দর্শক টানবার ওই অসুস্থ প্রতিযোগিতা বাংলা নাটকের পক্ষে ক্ষতিকর হয়েছিল। ষষ্ঠ পরিচ্ছেদে লেখক সেই বিষয়টা নিয়ে সরাসরি নাম করে বসুমতী প্রকাশনার মালিক উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে খানিক কটাক্ষ করেছেন। যদিও এর একটা ভালো দিকও তৈরি হয়েছিল। খুব সস্তায় ‘বসুমতী গ্রন্থাবলী’ সিরিজ ছাপার সূচনা হয়েছিল এই সময় থেকেই। পরবর্তী দীর্ঘ সময় ধরে বসুমতী সাহিত্য মন্দির অল্প দামে বিভিন্ন লেখকের রচনাবলি পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার ধারা বজায় রেখেছিল।…”
| binding | Hardcover |
|---|---|
| language | Bengali |
| publisher | KOCHIPATA |
Satyajit Ray
Omon Chander Raat 




There are no reviews yet.