একজন কবি তো কবিতায় নিজের কথা বলেন। নিজের দেখার কথা, চারপাশে ঘটে
যাওয়া ঘটনার প্রেক্ষিতে তার অবস্থানের কথা, তার অনুভূতির কথা। আর এই বলতে
গিয়ে কবিতায় আসে উপমা, আসে চিত্রকল্প। নানান জিজ্ঞাসা চিহ্নের সামনে কবি পাঠককে
দাঁড় করিয়ে দেন, ভাবতে বাধ্য করান। লোকনাথ ভান্ডারীর কবিতা পড়তে পড়তে
এই কথাগুলো মনে এল। কবি প্রশ্ন তোলেন “ভারতবর্ষ কে? এখন সে কোথায়” এই
চিন্তাস্রোত তো এই সময়ের। কবি নিজের ব্যর্থতার কথা হতাশার কথা বলতে গিয়ে
ব্যক্তিকে নির্মাণ করেছেন চলমান সময়ে। লিখেছেন— ‘জানলার ফাঁকের টুকরো
আলো/ নির্দেশ করে না দিনের দৈর্ঘ্য’ মতন প্রাজ্ঞ পংক্তি। এই বইয়ের কবিতা পড়তে
পড়তে মনে হতে পারে ভেঙে যাওয়া প্রেমের উপাখ্যান, একটা যন্ত্রণাবিদ্ধ কবির আর্তি।
কিন্তু লোকনাথ সেই আর্তিকে বিস্তারিত করেছেন পাঠকের হৃদয় অবধি। এইখানেই
এই লেখাগুলোর সার্থকতা।
| Weight | 0.25 kg |
|---|---|
| Dimensions | 30 × 10 × 2 cm |
| binding | Paperback |
| publisher | KOCHIPATA |
| language | Bengali |
The Innocence of Father Brown 




There are no reviews yet.